-->
মঙ্গল শাসন
By -
Sagar
4/15/2022 11:52:00 AM
১) মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।
২) মোগল নামের উৎপত্তি কোথা থেকে ?
উত্তর : মঙ্গল কথাটি থেকে মোগল নামের উৎপত্তি।
৩) মুঘলদের আদি বাসস্থান কোথায় ?
উত্তর : এশিয়ার মঙ্গোলিয়ায়।
৪) মঙ্গল বীর চেঙ্গিস খাঁ এর পূর্বের নাম কি ছিল ?
উত্তর : তেমুচিন।
৫) তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কি ?
উত্তর : সিংহ।
৬) বাবর কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহন করেন ?
উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।
৭) বাবর এর পিতার নাম কি ?
উত্তর : ওমর শেখ মির্জা।
পিতার মৃত্যুর পর বাবর 12 বছর বয়সে মধ্য এশিয়ার অন্তর্গত ফার্ঘানা রাজ্যের সিংহাসনে বসেন।
৮) পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর : সুলতান ইব্রাহিম লোদী ও বাবর।
৯) পানিপথের প্রথম যুদ্ধ কোথায় হয় ?
উত্তর : দিল্লির কাছে পানিপথের প্রান্তরে।
১০) পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় ?
উত্তর : ২১শে এপ্রিল ১৫২৬ খ্রিস্টাব্দে। এতে বাবর জয় লাভ করেন।
১১) খানুয়ার যুদ্ধ কত সালে হয় ?
উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে ১৭ই মার্চ।
১২) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উত্তর : রানা সংগ্রাম সিংহ ও বাবর।
১৩) কত খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় ?
উত্তর : ১৫৩০ খ্রিস্টাব্দে মাত্র 47 বৎসর বয়সে তার মৃত্যু হয়।
১৪) বাবর এর স্মৃতিকথা কি নামে পরিচিত ?
উত্তর : খাত - ই - বাবরি।
১৫) হুমায়ুন কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহন করেন ?
উত্তর : ১৫৩০ খ্রিস্টাব্দে। বাবর এর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সিংহাসন আরোহন করেন ।
১৬) হুমায়ুন কথার অর্থ কি ?
উত্তর : হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান।
১৭) কত খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তর : ১৫৩৯ খ্রিস্টাব্দে।
১৮) চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : চৌসার যুদ্ধ হুমায়ুন ও শের খা এর মধ্যে সংঘটিত হয়।
১৯) চৌসার যুদ্ধ কোথায় হয় ?
উত্তর : বক্সারের কাছে চৌষা নামক স্থানে চৌসার যুদ্ধ হয়।
২০) শের খাঁ কোন উপাধি ধারণ করেন ?
উত্তর : চৌসার যুদ্ধের জয়লাভের পর শের খাঁ , শের শাহ উপাধি ধারণ করেন।
২১) শেরশাহ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন ?
উত্তর : ১৫৪০ খ্রিস্টাব্দে।
২২) শেরশাহের বাল্যকালের নাম কি ছিল?
উত্তর : ফরিদ খাঁ।
২৩) শের শাহ কত খ্রি: মারাযান ?
উত্তর : ১৫৪৫ খ্রি: বুন্দেল খন্ডের কলিনজর দুর্গ অবরোধ কলে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
২৪) তিনি কি কি নামের মুদ্রার প্রচলন করেন ?
উত্তর : তিনি ' রূপি ' নামে রুপোর মুদ্রা ও ' দাম ' নামে তামার মুদ্রা প্রচলন করেন।
২৫) শেরশাহের প্রতিটি পরগনায় দেওয়ানী বিচারের ভার ছিল কার উপর ?
উত্তর : আমিন নামক ব্যাক্তিদের উপর।
২৬) শেরশাহ নির্মিত সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ১৪০০ মাইল দীর্ঘ রাস্তাটি বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর : গ্র্যান্ট ট্রাঙ্ক রোড নামে পরিচিত।
২৭) শেরশাহ পথিকদের সুবিধার জন্য পথের ধরে মোট কতগুলো সরাইখানা নির্মাণ করেন ?
উত্তর: ১৭০০ টি।
২৮) সম্রাজ্যের অভ্যন্তরে খবরা-খবর এর জন্য কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন ?
উত্তর: শেরশাহ।
২৯) শেরশাহের প্রধান সেনাপতির নাম কি?
উত্তর: ব্রহ্মজিৎ গৌড়।
৩০) শের শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উত্তর: শের শাহের মৃত্যুর পর তাঁর পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসেন।
৩১) আকবরের জন্ম কোথায় হয় ?
উত্তর : আকবর সিন্ধু দেশের মরু অঞ্চলে অমরকোটে জন্মগ্রহণ করেন। (১৫৪২ খ্রিস্টাব্দে)।
৩২) আকবর কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহন করেন ?
উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহন করেন।
৩৩) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দের 5 ই নভেম্বর।
৩৪) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত ?
উত্তর : হিন্দু জেনারেল ও আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হেমুর বাহিনী এবং মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
৩৫) কত খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতোর অবরোধ করেন ?
উত্তর : ১৫৬৭ খ্রিস্টাব্দে।
৩৬) আকবর কত খ্রিস্টাব্দে আসিরগড় দুর্গ দখল করেন ?
উত্তর : ১৬০১ খ্রিস্টাব্দে।
৩৭) রাজস্ব সংস্কার বিষয়ে আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন ?
উত্তর : রাজা টোডরমল।
৩৮) মনসব কথাটির অর্থ কি ?
উত্তর : পরামর্শদাতা ।
৩৯) শাসনকার্যে সুবিধার জন্য আকবর তার সম্রাজ্য কে কয়টি সুবা / প্রদেশে বিভক্ত করেন ?
উত্তর : ১৫ টি, মতান্তরে ১২ টি।
৪০) ১৫৭৫ খ্রি: আকবর কোথায় ইবাদাতখানা নির্মাণ করেন ?
উত্তর: ফতেপুর সিক্রি তে।
Post a Comment
0Comments