জাতীয় মহিলা কমিশন 1990 সালের রাষ্ট্রীয় মহিলা কমিশন অধিনিয়ম অনুসারে 1992 সালের 31 শে জানুয়ারি গঠিত হয় সুতরাং এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা বা statutory body ।
এই কমিশন নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করে ।
প্রধান কার্যালয় : নতুন দিল্লি ।
প্রথম সভাপতি : জয়ন্তী পট্টনায়ক ।
বর্তমান সভাপতি : রেখা শর্মা (৯ম ) ।
জাতীয় মহিলা কমিশনের গঠন :
জাতীয় মহিলা কমিশন একজন সভাপতি ও পাঁচজন অন্যান্য সদস্য দ্বারা গঠিত হয় । এদের মধ্যে একজন তপশিলি ও একজন তপশিলি উপজাতিদের মধ্যে থেকে নিযুক্ত হবেন । সমস্ত নিয়োগ কেন্দ্র সরকার দ্বারা হয়ে থাকে (৩ নং ধারা ) ।
সদস্যদের কার্যকাল ও অপসারণ :
জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কেন্দ্র সরকার দ্বারা তিন বছেরর জন্য নিযুক্ত হন । তবে কোনো সদস্য ইচ্ছে করলে তার কার্যকাল শেষ হওয়ার আগেই ইস্তফা দিতে পারেন । কমিশনের সদস্যরা তাদের ইস্তফাপত্র কেন্দ্র সরকারের কাছে দেন এবং তাদের অপসারণের কাজ ও কেন্দ্র সরকার করে থাকে । পরপর তিনটি বৈঠকে অনুপস্থিতি, দেউলিয়া ঘোষণা, মানসিক অসুস্থতা, অক্ষমতা, পদের দূর প্রয়োগ, কোর্ট কর্তৃক সাজা প্রাপ্ত হওয়া প্রভৃতি কারণে সদস্যদের অপসারণ করা যায় ।
এছাড়া কমিশনের সদস্যদের বেতন কাঠামো কেন্দ্র সরকার ঠিক করেন । (৪ নং ধারা)
*জাতীয় মহিলা কমিশন প্রত্যেক বছর কেন্দ্র সরকার কে রিপোর্ট পেশ করে । সেই রিপোর্ট কেন্দ্র সরকার সংসদে পেশ করে । কেন্দ্র সরকারি কমিশন এর নিয়ম তৈরি করে ।
Post a Comment
0Comments