-->

RRB NTPC প্রাকটিস সেট 04

Protijogi
By -
0

 


1. জাপানের রাজধানী "টোকিও (Tokyo)"-র পূর্বের নাম কি ছিল ?

 

    A) সামুরাই
    B) ইয়োকোহামা
    C) এডো
    D) কিয়েটো
     ...

      C) এডো

      ঐতিহাসিক দৃষ্টিকোণে জাপানের রাজার বাসস্থানই জাপানের রাজধানী হিসাবে বিবেচিত হয়। টোকিয়ো ছাড়াও জাপানের অন্যান্য রাজধানী হল কিয়েটো, নারা। তবে আন্তর্জাতিক মঞ্চে জাপানের রাজধানী টোকিয়ো যার পূর্বের নাম ছিল এডো।


2 কোনো ভারতীয় সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন ?
    A) একবার
    B) দুবার
    C) ৩ বার
    D) উপরের কোনোটিই নয়
     ...

      D) উপরের কোনোটিই নয়

    ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বয়সের কোনো উর্দ্ধসীমা নেই অর্থাৎ ৩৫ বছরের বেশী যেকোনো ব্যক্তি আমৃত্যু রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন এবং তিনি যতবার খুশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।


3. পাটুলিপুত্রকে প্রথম রাজধানী হিসাবে নির্বাচন করেন কোন ভারতীয় শাসক ?
    A) উদয়ী
    B) বিম্বিসার
    C) বিন্দুসার
    D) কালাশোক
     ...

      A) উদয়ী

   খ্রীষ্টপূর্ব পঞ্চম শতকে মগধের রাজা অজাতশত্রু পাটুলিপুত্র নগরীর পত্তন করেন। তার পুত্র উদয়ী প্রথম পাটুলিপুত্রকে রাজধানী হিসাবে নির্বাচন করেন।


4. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয় ?
    A) প্রেইরি
    B) পম্পাস
    C) ভেল্ড
    D) সাভানা
     ...

      A) প্রেইরি

     পম্পাস - দক্ষিণ আমেরিকা , ভেল্ড - দক্ষিণ আফ্রিকা , সাভানা - আফ্রিকা , স্টেপস্ - পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া।


5. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সর্বনিম্ন ?
    A) চীন
    B) ভারত
    C) ইন্দোনেশিয়া
    D) শ্রীলঙ্কা
     ...

      B) ভারত

   চীনের মাথাপিছু আয় $ 10434.8, ভারতের $ 1927.7, শ্রীলংকার $ 3680.7 ও ইন্দোনেশিয়ার $ 3869.6 ( ২০২১ সালের বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী)।


6. ক্যাথোড রশ্মী সম্পর্কিত কোন বক্তব্যটি ভূল ?
    A) এটি একটি তড়িৎ ধনাত্মক কণার স্রোত
    B) এটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
    C) এটি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
    D) উপরের কোনোটিই নয়
     ...

      A) এটি একটি তড়িৎ ধনাত্মক কণার স্রোত

     ক্যাথোড রশ্মি একটি তড়িৎ ঋণাত্মক অর্থাৎ ইলেক্ট্রন কণার স্রোত। এই জন্য এটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।


7. " ? " স্থানে কোন সংখ্যাটি সঠিক হবে ?
    04 : 121 :: 9 : ?
    A) 64
    B) 100
    C) 144
    D) 169
     ...

      C) 144

     04 = 121 (1+2+1 = 04) ঠিক একই ভাবে 09 = 144 (1+4+4 = 09) হবে।


8. ভারতের সবচেয়ে বেশী বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত  ?
    A) গারো
    B) খাসি
    C) পাটকাই
    D) মিকির
     ...

      B) খাসি

     মৌসিনরা্মের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১০,০০০ মিলিমিটার। এটি শুধু ভারতেরই নয় পৃথিবীর সবচেয়ে বেশী বৃষ্টিপাতযুক্ত স্থান। এই স্থানটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।


9.  ভারতের জাতীয় আয়ের বৃহত্তম উৎস কোনটি ?
    A) সেবাক্ষেত্র
    B) শিল্প ক্ষেত্র
    C) আয়কর
    D) কৃষি
     ...

      A) সেবাক্ষেত্র বা সার্ভিস সেক্টর

     দেশের মোট GDP-র নিরিখে সেবাক্ষেত্রের অবদান ৫৩.৮৯ %, কৃষি ও কৃষি নির্ভর অন্যান্য ক্ষেত্রের অবদান ২০.১৯ %, শিল্পক্ষেত্রের অবদান ২৫.৯২ %।


10) নিম্নলিখিত কোন মৌলটির একটি আইসোটোপ হল ট্রিটিয়াম ?
    A) ভ্যানাডিয়াম
    B) মলিবডেনাম
    C) টিটেনিয়াম
    D) হাইড্রোজেন
     ...

      D) হাইড্রোজেন

    হাইড্রোজেনের মোট তিনটি আইসোটোপ। এগুলি হল হাইড্রোজেন, ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন ও ট্রিটিয়াম বা তেজস্ক্রিয় হাইড্রোজেন।


11) ভারতের কোন প্রধানমন্ত্রীর সমাধি ক্ষেত্রের নাম "বীরভূমি"  ?
    A) রাজীব গান্ধী
    B) ইন্দিরা গান্ধী
    C) জহরলাল নেহেরু
    D) লাল বাহাদুর শাস্ত্রী
     ...

      A) রাজীব গান্ধী

   ইন্দিরা গান্ধী - শক্তিস্থল , জহরলাল নেহেরু - শান্তিবন , লাল বাহাদুর শাস্ত্রী - বিজয় ঘাট , ড. বি. আর. আম্বেডকর - চৈত্যভূমী।


12. নিম্নলিখিত কোন উদ্ভিদের কোনো
ফল উৎপন্ন হয় না কিন্তু বীজ উৎপন্ন হয় ?

    A) বাদাম
    B) কাজু
    C) সরিষা
    D) সাইকাস
     ...

      D) সাইকাস

     ্পাইনাস, সাইকাস প্রভৃতি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। ব্যক্তবীজী উদ্ভিদের বীজ উৎপন্ন হয় কিন্তু কোনো ফল উৎপন্ন হয় না।


13) নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তম ?
    A) রেডিও তরঙ্গ
    B) অতি বেগুনী রশ্মী তরঙ্গ
    C) ইনফ্রা রেড
    D) গামা রশ্মি
     ...

      A) রেডিও তরঙ্গ # রেডিও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য >1 মিলিমিটার, গামা রশ্মি <10-²³ মিটার, ইনফ্রা রেড 25 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার। অতি বেগুনী রশ্মি 1-400 ন্যানোমিটার।


14. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভূল ?
    A) পন্ডিত রবিশঙ্কর - সানাই
    B) বিক্রম ঘোষ - তবলা
    C) শিব কুমার শর্মা - সন্তুর
    D) আমজাদ আলি খান - সরোদ
     ...

      A) পন্ডিত রবিশঙ্কর - সানাই।

     ভারতের তথা বিশ্বের অন্যতম খ্যাতনামা সেতার বাদক ছিলেন পন্ডিত রবিশঙ্কর। পদ্মভূষন, পদ্মবিভূষণ, ভারতরত্ন সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রাপক সেতার বাদক ছিলেন তিনি।


15. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ধাতু ?
    A) তামা , জিংক ও নিকেল
    B) সীসা, দস্তা ও টিন
    C) তামা ও টিন
    D) সীসা , তামা ও টিন
     ...

      A) তামা, জিংক ও নিকেল

     সীসা+দস্তা+টিন = সোল্ডার। তামা+টিন = ব্রোঞ্জ। জার্মান সিলভারে কোনো সিলভার বা রূপো থাকে না।


16. দিল্লীর খলজী শাসকেরা ছিলেন-
    A) আফগান
    B) মোঙ্গল
    C) তুর্কী
    D) তুর্কী-আফগান
     ...

      D) তুর্কী-আফগান

     ্দিল্লীর খলজী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জালাল-উদ্দিন খলজী (১২৯০)। তাদের ভাষা ছিল পারসিক। তারা ছিলেন সুন্নী মুসলিম। খলজী সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সুলতান ছিলেন আলাউদ্দিন খলজী।


17. নিম্নলিখিত কোন আয়নটি Na+ আয়নের সমান সংখ্যক ইলেক্ট্রন বিশিষ্ট ?
    A) K+
    B) Cl-
    C) Ca²+
    D) Mg²+
     ...

      D) Mg²+

     Na বা সোডিয়াম পরমাণুতে ১১ টি ইলেক্ট্রন থাকে। ধনাত্মক বা + চিহ্নের অর্থ হল ইলেক্ট্রন কম আছে। যতগুলি + চিহ্ন ততগুলি ইলেক্ট্রন কম আছে। তাহলে Na+ আয়নে ইলেক্ট্রনের সংখ্যা ১১-১=১০টি। Mg বা ম্যাগনেশিয়াম পরমাণুতে ১২ টি ইলেক্ট্রন থাকে। Mg²+ আয়নের ইলেক্ট্রন সংখ্যা ১২-২=১০।


18. "Unto the Last"  বইটির রচয়িতা কে ?
    A) জিওফ্রে চসার
    B) জর্জ বার্ণাড শ
    C) লিও টলস্টয়
    D) অপেরা উইনফ্রে
     ...

      C) লিও টলস্টয়

     লিও টলস্টয়ের লিখা অন্যান্য বইওগুলি হল "আন্না কারেনিনা" , "ওয়ার অ্যান্ড পিস", "বয়হুড" ইত্যাদি।


19. টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় কোন বিদেশি শক্তির সাহায্য নিয়েছিল ?
    A) ওলন্দাজ
    B) পর্তুগীজ
    C) ফরাসী
    D) A ও B উভয়ই
     ...

      C) ফরাসী

   টিপু সুলতান ১৭৮৮ সালে প্যারিসে ষোড়শ লুইয়ের কাছে তিনজন দূত পাঠায়। ইংরেজদের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরী করার প্রস্তাব দেয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)