-->

RRB NTPC মডেল প্রাক্টিস সেট 02

Protijogi
By -
0

 


RRB NTPC মডেল প্রাকটিস সেট ০২

এই প্রাকটিস সেট টি RRB NTPC TIER 2 এর জন্য অতি গুরুত্বপূর্ণ । আশা করছি পরীক্ষার্থীরা এই সেটটি থেকে অনেক উপকৃ্ত হবে 

 

1. কোন মহাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা উভয়ই অতিক্রম করেছে ?
    A) এশিয়া
    B) ইউরোপ
    C) দক্ষিণ আমেরিকা
    D) আফ্রিকা
     ...

      D) আফ্রিকা

      আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা অতিক্রম করেছে।


2 জাতীয় রেল জাদুঘর ( Indian Rail Museum) কোথায় অবস্থিত ?
    A) দিল্লি
    B) মুম্বাই
    C) টাটানগর
    D) মাদুরাই
     ...

      A) দিল্লি

    ভারতীয় রেল যাদুঘর (Indian Rail Museum) নতুন দিল্লীর চানক্যপুরীতে অবস্থিত। এটি ১৯৭৭ সালের ১ লা ফেব্রুয়ারী উদ্বোধন করা হয়।



3. কার শাসনকালে ইলবার্ট বিল পাস হয় ?
    A) লর্ড ডালহৌসি
    B) লর্ড মেটক্যাফে
    C) লর্ড লিটন
    D) লর্ড রিপন
     ...

      D) লর্ড রিপন

    ইলবার্ট বিল প্রস্তাবিত হয় ১৮৮৩ সালে। এটি কার্যকর করা হয় ১৮৮৪ সালে। এই বিলের আগে শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার শুধু ব্রিটিশ ম্যাজিসট্রেট করতে পারতেন। এই বিলের মাধ্যমে ওই আইন পরিবর্তন করে ভারতীয় ম্যাজিসট্রেটদেরও শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়।


4. নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের নদী নয় ?
    A) মালঞ্চ
    B) বিদ্যাধরী
    C) মাতলা
    D) উশ্রী
     ...

      D) উশ্রী

     মালঞ্চ, বিদ্যাধরী, মাতলা প্রভৃতি সুন্দরবন অঞ্চলের নদী। উশ্রী ঝাড়খন্ডের নদী। এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে নি।


5. বয়েলের সূত্রে নিম্নলিখিত কোনটি ধ্রুবক থাকে ?
    A) তাপমাত্রা
    B) চাপ
    C) আয়তন
    D) উপরের কোনোটিই নয়
     ...

      A) তাপমাত্রা

   বয়েলের সূত্র অনুযায়ী " একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।"


6. ভারত সরকারের কোন মন্ত্রককে "সবুজ মন্ত্রক (Green Ministry) বলা হয় ?
    A) কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রক
    B) পরিবেশ ও বন মন্ত্রক
    C) জাহাজ মন্ত্রক
    D) অচিরাচরিত শক্তি মন্ত্রক
     ...

      B) পরিবেশ ও বন মন্ত্রক

     ভারতের বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী হলেন প্রকাশ জাভেড়কর।


7. হে জ্বর(Hay Fever) -এর জন্য নিম্নলিখিত কোনটি দায়ী ?
    A) অপুষ্টি
    B) বার্ধক্য
    C) কিডনির সমস্যা
    D) অজীর্ণতা
     ...

      A) অপুষ্টি

     এটি কোনো ভাইরাস ঘটিত রোগ নয়। এটি অ্যালার্জির কারণে সৃষ্টি হয়। অপুষ্টি এর প্রধান কারণ। অপুষ্টির কারণে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই জ্ব্রর দেখা যায়।


8. "গড অফ স্মল থিংস" বইটির লেখক/লেখিকা কে ?
    A) ঝুম্পা লাহিড়ি
    B) অরবিন্দ আদিগা
    C) সালমান রুশদি
    D) অরুন্ধতি রায়
     ...

      D) অরুন্ধতি রায়

     অরুন্ধতি রায় এই বইটির জন্য ম্যান বুকার পুরস্কার পান ১৯৯৭ সালে। তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে "দ্য মিনিষ্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস", "দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস" অন্যতম।


9.  নিরাপত্তা পরিষদে কোনো অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ?
    A) ১ বছর
    B) ২ বছর
    C) ৩ বছর
    D) ৪ বছর
     ...

      B) ২ বছর

     নিরাপত্তা পরিষদে কোনো অস্থায়ী সদস্য দুই বছরের জন্য থাকতে পারে।নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে মোট 15 জন সদস্য থাকতে পারে।


10) ফুসফুসের আবরণীকে কি বলা হয় ?
    A) পেরিকার্ডিয়াম
    B) প্লুরা
    C) মায়োকার্ডিয়াম
    D) উপরের কোনোটিই নয়
     ...

      B) প্লুরা

    হৃদপিন্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলা হয়। ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়।


11) কোটা উপজাতি ভারতের কোন অঞ্চলে দেখা যায় ?
    A) আন্দামান ও নিকোবর অঞ্চল
    B) নীলগিরি অঞ্চল
    C) বুন্দেলখন্ড অঞ্চল
    D) মালোয়া অঞ্চল
     ...

      B) নীলগিরি অঞ্চল

    নীলগিরি অঞ্চলে কোটা উপজাতি দেখা যায়। এই অঞ্চলে্র অন্যান্য উপজাতিগুলি হল টোডা,ইরুলা, কুরুম্বাস ইত্যাদি।


12. শূণ্যস্থানে সঠিক সংখ্যাটি বসাও।
    ১   ৫  ১৩   ২৩  ___
    A) ৩১
    B) ৩৫
    C) ২৯
    D) ৩৭
     ...

      D) ৩৭

     এখানে একটি মৌলিক সংখ্যার সিরিজ দেওয়া হয়েছে। প্রতিটি মৌলিক সংখ্যার পরে দুটি করে মৌলিক সংখ্যা বাদ দিয়ে পরের মোউলিক সংখ্যাটি লেখা হয়েছে। যেমন ১ এর পরে ২ ও ৩ বাদ দিয়ে ৫ লেখা আছে, ৫ এর পরে ৭ ও ১১ বাদ দিয়ে ১৩ লেখা আছে। একইভাবে ২৩ এর পরে ২৯ ও ৩১ বাদ দিয়ে ৩৭ হবে।


13) কাকে "ভারতীয় জনগণনার জনক" বলে অভিহিত করা হয় ?
    A) উইলিয়াম হান্টার
    B) লর্ড মেটক্যাফে
    C) হেনরি ওয়াল্টার
    D) উপরের কেউই নন
     ...

      C) হেনরি ওয়াল্টার

     হেনরি ওয়াল্টারের তত্বাবধানে ভারতের প্রথম জনগণনা শুরু হয় ১৮৩০ সালে ঢাকায় (স্বাধীনতার পূর্বে)। ভারতের প্রথম আধুনিক জনগণনা শুরু হয় ১৮৮১ সালে। স্বাধীন ভারতে প্রথম জনগণনা শুরু হয় ১৯৫১ সালে। ডব্লু.সি.প্লউডেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম সেন্সাস কমিশনার।


14. কত সালে সুন্দরবনকে "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট" এর মর্যাদা দেওয়া হয় ?
    A) ১৮৯৯
    B) ১৯৯৯
    C) ১৯৭৭
    D) ১৯৮৭
     ...

      D) ১৯৮৭ সালে।

     ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ১৯৮৭ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রদান করে।


15. ক্রয়মূল্যের সমান শতাংশ লাভে
একটি দ্রব্য বিক্রয় করা হল। যদি বিক্রয়মূল্য ১৭১ টাকা হয় তবে ক্রয়মূল্য কত ?
    A) ১১০ টাকা
    B) ১২০ টাকা
    C) ৯৫ টাকা
    D) ৯০ টাকা
     ...

      D) ৯০ টাকা

     সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করুন


16. স্বামী বিবেকানন্দ "প্রবুদ্ধ ভারত" পত্রিকাটি কোথা থেকে প্রকাশ করতেন ?
    A) আলমোরা
    B) কোলকাতা
    C) মাদ্রাজ
    D) কাশী
     ...

      A) আলমোরা

     স্বামী বিবেকানন্দ ৩ টি পত্রিকা ৩ টি ভিন্ন জায়গা থেকে প্রকাশ করতেন। আলমোরা থেকে প্রবুদ্ধ ভারত, কোলকাতা থেকে উদ্বোধন ও মাদ্রাজ থেকে ব্রহ্মবাদীন।


17. A একটি কাজ ৩০ দিনে করতে পারে। সম্পূর্ণ কাজটি শেষ হবার ৬ দিন আগে B কাজ থেকে ছুটি নেয় এবং সমগ্র কাজটি ২৪ দিনে শেষ হয়। B একা ঐ কাজটি কত দিনে  করতে পারে?
    A) ৯০ দিনে
    B) ১০০ দিনে
    C) ১২০ দিনে
    D) ৪৫ দিনে
     ...

      A) 90 দিনে

     সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করুন


18. √1024[1÷{1
÷(1÷2)}] = ?
    A) 16
    B) 24
    C) 32
    D) 64
     ...

      A) 16

     সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করুন


19. পরিকল্পনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ কবে চালু কঅরা হয় ?
    A) ১ লা জানুয়ারী ২০১৬
    B) ১ লা জানুয়ারী ২০১৫
    C) ১ লা জুলাই ২০১৪
    D) ১ লা জানুয়ারী ২০১৭
     ...

      B) ১ লা জানুয়ারী ২০১৫

     ২০১৫ সালের ১ লা জানুয়ারী ভারতের পরিকল্পনা কমিশন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং পরিবর্তে নীতি আয়োগ চালু করা হয়। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী (পদাধিকার বলে)। নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগড়িয়া।


20. " ? " স্থানে সঠিক সংখ্যাটি বসাও।
   

1024

41

81

625

35

100

144

52

?

    A) 1440
    B) 1575
    C) 1296
    D) 1600
     ...

      D) 1600

     সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করুন

Post a Comment

0Comments

Post a Comment (0)