-->

MOCK TEST ON PROFIT AND LOSS

Protijogi
By -
0

 


এই পেজটিতে আমরা ২৫ টি প্রশ্নের একটি মিনি মক টেস্ট এর প্রশ্ন সেট করেছি।


মক টেস্ট দেওয়ার নিয়মাবলী


১)প্রতিটি সেকশনে কিছু নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন রয়েছে।


২) অংকের সেকশনে দশটি প্রশ্ন, ইতিহাস সেকশনে পাঁচটি প্রশ্ন, সংবিধান সেকশনে পাঁচটি প্রশ্ন ও ইংরেজি সেকশনে পাঁচটি প্রশ্ন রয়েছে।


৩) প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে। আপনাকে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে। এবং “Save and next” বোতাম টি ক্লিক করতে হবে।


৪) যদি কোন প্রশ্নই আপনি মনে করেন যে আপনি এর উত্তর পরে করবেন তবে সে ক্ষেত্রে “Mark for review” বোতাম টি ক্লিক করবেন।


৫) পরবর্তী ক্ষেত্রে ওই প্রশ্নের উত্তর যদি আপনি নির্বাচন করেন অর্থাৎ যদি কোন অপশন নির্বাচন করেন তবে সে ক্ষেত্রে আর “Save and next” করার দরকার নেই। আপনার উত্তরটি সিস্টেম নিয়ে নেবে। সে ক্ষেত্রে ওই প্রশ্নের toggle টি কমলা রঙের হবে। তবে সবুজ রঙ হলো না বলে যে আপনার উত্তরটি নেবেন না এমন কোন বিষয় নেই।


৬) সবার শেষ সেকশনে শেষ প্রশ্নটি ক্লিক করলে আপনি নিচে “Submit” বোতাম টি পাবেন এবং বোতাম টি ক্লিক করলে। সমস্ত প্রশ্ন এবং তার সঠিক উত্তর পেয়ে যাবেন। 


৭) সাবমিট করার পরে যদি আপনার উত্তর সঠিক হয় তবে toggle টি সবুজ রং থাকবে। ভুল হলে লাল রং হয়ে যাবে । যদি আপনি প্রশ্নটির কোন উত্তর নির্বাচন না করেন তাহলে সাদা রঙের থাকবে। আপনি এখান থেকে শুধুমাত্র যেই উত্তরগুলি আপনার ভুল হয়েছে অর্থাৎ যেই toggle গুলি লাল রঙের হয়েছে সেগুলো ক্লিক করলেই নির্দিষ্ট প্রশ্ন এবং তার সঠিক উত্তর পেয়ে যাবেন।


৮) সবশেষে আপনার স্কোর দেখতে পাবেন। 


৯) প্রতিটি সঠিক উত্তরের জন্য ০২ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর বিয়োগ হবে।


আশা করি এই মক টেস্ট আপনি উপভোগ করবেন। তাই নিচে স্ক্রল করুন এবং

 স্টার্ট বাটন চাপুন।



Quiz
30:00

1. যদি কোন দ্রব্য `360` টাকায় বিক্রি করা হয় তবে `p%` লাভ হয়। যদি দ্রব্যটি `400` টাকায় বিক্রি করা হয় তবে `(p+12.5)%` লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ?









সঠিক উত্তর: B) ₹`320`

2. যদি বিক্রয় মূল্যের উপরে `25%` লাভ হয় তবে ক্রয় মূল্যের উপরে লাভের শতকরা হার নির্ণয় করো।









সঠিক উত্তর: B) `33\frac{1}{3}%`

3. যদি `45` টি দ্রব্যের বিক্রয় মূল্য `60` টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তবে লাভের শতকরা হার নির্ণয় করো।









সঠিক উত্তর: A) `33⅓%`

ব্যাখ্যা: `45S = 60C` সমীকরণটি সমাধান করে লাভের হার = `33⅓%`।

4. `700` টাকায় একটি দ্রব্য বিক্রি করে যদি `15%` ক্ষতি হয় তবে কত টাকায় বিক্রি করলে `20%` লাভ হবে?









সঠিক উত্তর: A) ₹`988`

5. কোন ব্যক্তির বেতন যদি প্রথমে `40%` কমে এবং পরে `60%` বাড়ে এবং তারপরে আবার `80%` বাড়ে। তবে প্রকৃতপক্ষে তার বেতন কত শতাংশ বাড়ে বা কমে?









সঠিক উত্তর: D) `72.8%` বৃদ্ধি

6. একজন বিক্রেতা একটি দ্রব্য `25%` বাড়িয়ে ধার্য্য মূল্য স্থির করেন। বিক্রির সময় তিনি `10%` ছাড় দেন। তার লাভের শতকরা হার নির্ণয় করো।









সঠিক উত্তর: C) `12.5%`

7. ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত `23:21` হলে লাভের শতকরা হার কত?









সঠিক উত্তর: A) `8.7%`

8. এক ব্যক্তি একটি বাইসাইকেল `25%` লাভে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি বাইসাইকেলটি `1200` টাকায় বিক্রি করে `10%` ক্ষতি করেন। তিনি প্রথমে কত টাকায় সাইকেলটি বিক্রি করতে চেয়েছিলেন?









সঠিক উত্তর: B) ₹`1667`

9. একজন দোকানদার একটি দ্রব্য ধার্য্যমূল্যের `3 / 5` টাকায় ক্রয় করেন। যদি তিনি দ্রব্যটি ধার্য মূল্যের উপর `20%` লাভে বিক্রয় করেন তবে তার প্রকৃত লাভের হার কত?









সঠিক উত্তর: D) `100%`

10. একজন বিক্রেতা `30` টি দ্রব্য এমন দামে বিক্রি করেন যাতে তিনি `5` টি দ্রব্যের বিক্রয় মূল্য লাভ করেন। তার লাভের শতকরা হার কত?









সঠিক উত্তর: A) `20%`

11. বিক্রয় মূল্য ও লাভের অনুপাত `28:9` হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে?









সঠিক উত্তর: D) `19:28`

12. যদি কোন দ্রব্যের ক্রয় মূল্যের `50%`, বিক্রয় মূল্যর `35%` এর সমান হয়, তবে লাভের শতকরা হার কত?









সঠিক উত্তর: D) `42.8%

13. একটি কলমের ধার্যমূল্য ক্রয় মূল্যের `30%` বাড়িয়ে স্থির করা হয়। কত শতাংশ ছাড় দিলে বিক্রেতার `4%` লাভ হবে?









সঠিক উত্তর: D) `20%`

14. ধার্য মূল্যের উপরে `12%` ছাড় দিয়ে একজন বিক্রেতা `10%` লাভ করেন। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত?









সঠিক উত্তর: D) `4:5`

15. একটি দ্রব্য `150` টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয়, `230` টাকায় বিক্রি করলে তার তিনগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?









সঠিক উত্তর: B) `₹170`


Post a Comment

0Comments

Post a Comment (0)